যুক্তরাষ্ট্রে আজীবন নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে সতর্ক করলো ঢাকার দূতাবাস

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। সেইসঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।
শনিবার (২১ নভেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
এতে বলা হয়, ‘আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।'
এর আগে গত ১৬ নভেম্বর দূতাবাসের ফেসবুক পেজে এক সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, আপনার ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আপনারই। নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিন অথবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সাহায্য নিন। তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকুন।
এর আগে গত ৯ নভেম্বর মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের নতুন করে সতর্ক করে দূতাবাস। সেখানে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তিনি আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের।

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কড়া বার্তা