পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, কোন গ্রেডে কত

নিজস্ব প্রতিবেদক

দফায় দফায় বৈঠক এবং দরকষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ সিদ্ধান্ত নেয় নিম্নতম মজুরি বোর্ড।
এই মজুরি বর্তমানের (১২৫০০) চেয়ে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি।
দীর্ঘ বৈঠকে মালিক পক্ষ ১৭ হাজার টাকা পর্যন্ত রাজি হয়। চতুর্থ গ্রেডে তারা এর চেয়ে বেশি বাড়াতে রাজি হননি। শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয় এবং তারাও নিজেদের অবস্থানে অনড় ছিলেন। সব পক্ষ আলোচনায় ঐক্যমত হতে না পারায় ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকদের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। আর বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারিত হয়।
জানা যায়, ন্যূনতম বা গ্রেড ৪–এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩–এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২–এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১–এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।