কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

সিজেডএন ডেস্ক

কাতারে লুসাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবুল আহমেদ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। কাতারের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল আহমেদের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়। প্রায় ২০ বছর ধরে তিনি কাতারে ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি নেতা ও ভোলা সমিতি কাতারের সভাপতি মাহবুব আলম। নিহত বাবুল আহমেদের দুই ছেলে ও এক মেয়ে। তার বড় ছেলে বর্তমানে কাতার প্রবাসী।
জানা গেছে, লুসাইল থেকে দোহা ফিরছিলেন প্রবাসী বাবুল আহমেদ। পথে গাড়িতে সমস্যা হওয়ায় রাস্তার পাশে গাড়িটি থামিয়ে চেক করছিলেন তিনি। এসময় হঠাৎ আরেকটি গাড়ি এসে জোরে বাবুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাক্কা দেওয়া গাড়িটি একজন মিশরি ড্রাইভার চালাচ্ছিলেন বলে জানা গেছে।
বর্তমানে বাবুল আহমেদের মরদেহ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।
এদিকে, বাবুল আহমেদের এমন আকস্মিক মৃত্যু সংবাদে কাতারে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

কাতার থেকে ২ কার্গো এলএনজি আনছে সরকার