জুনে খোলার কথা শাহবাগের সেই প্রাণবন্ত শিশু পার্ক, এখনো কেনা হয়নি রাইড

সেলিনা আক্তার

রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশু পার্ক (সাবেক ঢাকা শিশু পার্ক) আধুনিকায়নের কাজ শেষ করে আগামী জুনে খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তবে বাস্তব চিত্র বলছে, নির্ধারিত সময়ে পার্কটি খুলে দেওয়া নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।
কারণ, এখনো শেষ হয়নি পার্কের মৌলিক অবকাঠামোর কাজ। চলছে খোঁড়াখুঁড়ি। বসার জায়গা, শৌচাগার এবং রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনাও পুরোপুরি প্রস্তুত হয়নি। সবচেয়ে বড় বিষয়, শিশুদের বিনোদনের জন্য ১৫টি আধুনিক রাইড কেনার প্রক্রিয়াই চূড়ান্ত হয়নি। ডিএসসিসির পক্ষ থেকে বলা হচ্ছে, রাইড কেনার জন্য মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। এক-দুই মাস পর জানা যাবে, কবে শিশু পার্ক উন্মুক্ত হবে।
সরেজমিন দেখা যায়, পার্কের শাহবাগ ফুল মার্কেট-সংলগ্ন অংশে এখনো নির্মাণকাজ চলছে। শ্রমিকরা কোথাও মাটি সমান করছেন, কোথাও চলছে পিলার তৈরির কাজ। রাইড স্থাপনের জন্য কয়েকটি স্থানে পিলারের ঢালাই দেওয়া হচ্ছে। দর্শনার্থীদের বসার জন্য কংক্রিটের আসন তৈরি করে রাখা হলেও পার্কের সামগ্রিক অবয়ব এখনো দৃশ্যমান হয়নি। বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কিছু অংশে ঢালাইয়ের কাজও শেষ হয়নি।

পার্কের স্বাধীনতা জাদুঘর-সংলগ্ন অংশের অবকাঠামো নির্মাণেও অগ্রগতি সীমিত। রেস্টুরেন্ট ও শৌচাগারের জন্য নির্মাণকাজ এগোলেও এখনো কোনো স্থাপনার কাজ পুরোপুরি শেষ হয়নি। কোথাও কেবল মাত্র ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, কোথাও চলছে ভূগর্ভস্থ অবকাঠামো নির্মাণ। সব মিলিয়ে পার্কের বড় একটি অংশ এখনো নির্মাণাধীন।
এদিকে পার্কের পুরো এলাকা অরক্ষিত অবস্থায় রয়েছে। নির্মাণকাজ চললেও বিভিন্ন অংশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার ঘাটতি দেখা গেছে। আশপাশের কিছু এলাকায় চলছে মাদকসেবীদের আড্ডা। ফলে পার্কের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়েও উঠেছে প্রশ্ন।
এদিকে পার্কটি দীর্ঘদিন বন্ধ থাকায় আক্ষেপ প্রকাশ করছেন রাজধানীবাসী। শাহবাগে আসা লুৎফর রহমান সিটিজেন জার্নালকে বলেন, ‘এই শিশুপার্কে আমার আসার সৌভাগ্য হয়েছিল। কিন্তু আমার সন্তানকে বিশ্বাসই করাতে পারি না এখানে শিশুপার্ক ছিল। আমরা চাই দ্রুত পার্কটি চালু হোক।’
আরেক পথচারী তানিশা তুলি বলেন, ‘এই পথ দিয়ে অনেকদিন ধরেই চলাচল করছি। কাজটি সম্পন্ন না হওয়াই হেঁটে যেতে কষ্ট হয়। তাছাড়া ঢাকায় বিনোদনকেন্দ্রের যথেষ্ট অভাব রয়েছে। এটি চালু হলে নতুন আরেকটি বিনোদনকেন্দ্র যুক্ত হবে, বিশেষ করে শিশুদের জন্য অবশ্যই একটি আনন্দের বিষয়।’

ডিএনসিসি সূত্রে জানা গেছে, শিশু পার্কের নির্মাণকাজ ২০২৪ সালে শুরু হয়ে ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দাপ্তরিক ও আমলাতান্ত্রিক জটিলতায় চলতি বছরও এটির কাজ শেষ হচ্ছে না। এখন সময় বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আগামী জুনের মধ্যে পার্কটি খুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান কাজের অগ্রগতি বিবেচনায় তা সম্ভব হবে না। তাদের ধারণা, বাকি কাজ শেষ করতে আরও দেড় থেকে দুই বছর লাগতে পারে।
এই বিষয়ে ডিএসসিসির অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী (পুর) সাইফুল ইসলাম জয় বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। ভৌত অবকাঠামোর ইটের ফিনিশিংসহ বেশ কিছু কাজ বাকি রয়েছে। প্রশাসক স্যারের পরিকল্পনা ছিল জুনের মধ্যে ভৌত অবকাঠামোর কাজ শেষ করার। কিন্তু এখন পর্যন্ত কোনো রাইডই কেনা হয়নি। এ বিষয়ে আমরা সিদ্ধান্তহীনতায় রয়েছি।’
তিনি আরও বলেন, ‘রাইড কেনার বিষয়ে মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসবে। আগামী এক-দুই মাসের মধ্যে একটি ধারণা পাওয়া যেতে পারে। তখন বলা সম্ভব হবে, জুনের মধ্যে পার্কটি সবার জন্য উন্মুক্ত করা যাবে কি না।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ১২ একর জমির ওপর নির্মিত পার্কটি আধুনিকায়নের পর নতুন রূপে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়। পুরোনো রাইডের পরিবর্তে ইউরোপীয় মানের ১৫টি আধুনিক রাইড স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শিশুদের জন্য ক্যারোসেল, টি কাপ, সুপার সুইং, জেলিফিশ ও মিউজিক্যাল বোটের মতো রাইডের পাশাপাশি মাইন কোস্টার, স্পেস শাটল ও গ্রেট আর্থকোয়েকের মতো আকর্ষণীয় রাইড রাখার কথা রয়েছে। এ ছাড়া থাকবে ফোর-ডি ডার্ক রাইড ও ড্যান্সিং পার্টির মতো আধুনিক বিনোদন ব্যবস্থা।

শুধু রাইড নয়, পার্কটিকে আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভূগর্ভস্থ গাড়ি পার্কিং, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরের সঙ্গে সংযোগকারী আন্ডারপাস, জলাধার, সবুজ বাগান, হাঁটার পথ, ফুড কোর্ট ও আধুনিক শৌচাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তবে এসব সুবিধার অনেকগুলোর কাজ এখনো চলমান।
একদিকে অবকাঠামো নির্মাণের কাজ অসমাপ্ত, অন্যদিকে রাইড কেনার সিদ্ধান্তও চূড়ান্ত হয়নি। ফলে প্রশাসকের ঘোষণা অনুযায়ী আগামী জুনে পার্কটি সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান সিটিজেন জার্নালকে বলেন, ‘সরকারের পর সরকার আসছে। তাদের কাছে বড় বড় প্রকল্পগুলো গুরুত্ব পেলেও শিশু পার্কটির কাজ তেমন গুরুত্ব পায় না। অথচ এটি পাবলিক হেলথের একটি বড় অংশ। এখানে নিম্নবিত্ত থেকে শুরু করে জনগোষ্ঠীর সব শ্রেণির পরিবারের শিশুরা আনন্দ করতে পারত।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে পার্কের যে নকশা করা হয়েছে, সেখানে পূর্ত-কাজ বেশি রেখে শুরুতেই প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে যে রাইডগুলো দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, সেগুলোও অনেক ব্যয়বহুল। এখন একটাই দাবি, যারা দায়িত্বে আছেন; তাদের তাগাদা দিয়ে দ্রুত কাজটি শেষ করতে হবে। পার্কটি যেন সবার জন্য অন্তর্ভুক্তিমূলক হয়, সেটিও নিশ্চিত করতে হবে।’

৪ প্রকৌশলীর দায়ে শিশু পার্ক বঞ্চিত নগরবাসী
শিশুপার্কের ৬০৩ কোটি টাকার প্রকল্প: সেই প্রকৌশলী আনিছুর পাচ্ছেন পিডি’র দায়িত্ব