আবাসিক এলাকায় বাণিজ্যের থাবা, কী করছে রাউজক

সেলিনা আক্তার

রাজধানীর আবাসিক এলাকাগুলোতে একের পর এক গড়ে উঠছে বাণিজ্যিক স্থাপনা। কোথাও আবাসিক ভবন ভাড়া নিয়ে চলছে রেস্টুরেন্ট ও হাসপাতাল, কোথাও আবাসিক প্লটেই নির্মাণ করা হচ্ছে শপিংমল, স্কুল, কোচিং সেন্টার, ফিটনেস সেন্টার কিংবা আবাসিক হোটেল। গুলশান, ধানমন্ডি, বনশ্রী, উত্তরা ও নিকেতনের মতো পরিকল্পিত আবাসিক এলাকাগুলোতে নিয়মনীতি উপেক্ষা করে চলছে এমন বাণিজ্যিক কর্মকাণ্ড। এতে বদলে যাচ্ছে আবাসিক এলাকার চিরচেনা পরিবেশ। বাড়ছে যানজট, শব্দদূষণ ও জনদুর্ভোগ। নিজ বাসায় প্রবেশ কিংবা বের হতেও বিড়ম্বনায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
অথচ আবাসিক এলাকার ভূমি ব্যবহারের ধরন নিয়ন্ত্রণ, ভবনের অনুমোদিত নকশা অনুযায়ী ব্যবহার নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। কিন্তু আবাসিক এলাকার ভেতরে এভাবে বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠলেও কার্যকর তদারকি কিংবা দৃশ্যমান অভিযান নেই সংস্থাটির। ফলে আবাসিক এলাকা ক্রমেই বাণিজ্যিক এলাকায় রূপ নিচ্ছে। রাজউকের এই নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন নগর পরিকল্পনাবিদ ও স্থানীয় বাসিন্দারা। এদিকে রাজউক বলছে, নকশার ব্যত্যয় ঘটিয়ে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হচ্ছে। তবে জনবল ও পরিদর্শক দলের সীমাবদ্ধতার কারণে সব স্থাপনার বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

রাজউক সূত্র জানায়, ‘ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮’ এবং ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ অনুযায়ী, অনুমোদিত ভূমি ব্যবহারের উদ্দেশ্যের বাইরে কোনো ভবন ব্যবহার করা যায় না। আবাসিক ব্যবহারের জন্য অনুমোদিত ভবনে অনুমতি ছাড়া বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বিধিবহির্ভূত। ভবনের যে উদ্দেশ্যে নকশা অনুমোদন নেওয়া হয়েছে, তার ব্যত্যয় ঘটিয়ে ব্যবহার করাও দণ্ডনীয় অপরাধ।
এ ছাড়া বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী, আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে সড়কের প্রশস্ততা ও নির্ধারিত শর্ত অনুসরণ করতে হয়। সংশ্লিষ্ট নীতিমালায় ১০০ ফুট প্রশস্ত সড়কের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণ শেষে ব্যবহারের আগে রাজউকের কাছ থেকে অকুপেন্সি সার্টিফিকেট বা ব্যবহার সনদ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় সরেজমিন দেখা যায়, এসব বিধিবিধানের তোয়াক্কা না করেই চলছে নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। অনেক ভবনে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে প্রতিষ্ঠানে আসা গ্রাহক ও কর্মীদের গাড়ি রাখা হচ্ছে সড়কের ওপর। এতে আবাসিক সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। কোনো কোনো এলাকায় আবাসিক পরিবেশ বলতে আর কিছুই অবশিষ্ট নেই।
রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের চিত্রও একই। গুলশানের সিডব্লিউ (এ) ব্লকের ৪১ নম্বর সড়কটি সম্পূর্ণ আবাসিক হিসেবে পরিচিত। অথচ এই সড়কেই রয়েছে পাঁচ তারকা হোটেল লেকশোর ও আমরি ঢাকা। একই সড়কে চলছে ডেন্টাল সেন্টার, ফিটনেস ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
গুলশান-২-এর সিইএন (সি) ব্লকের ১০৩/৯৫ নম্বর আবাসিক সড়কের ১৪/এ প্লটে নির্মাণ করা হয়েছে ‘ভেনচুরা মল’। একই এলাকার ১০২ নম্বর সড়কের ২২/এ নম্বর বাড়িতে গড়ে উঠেছে ‘ফাইন্যান্স স্কয়ার বিল্ডিং’। এসব স্থাপনার অনেকগুলোতেই পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই বলে অভিযোগ রয়েছে। ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানে আসা মানুষের গাড়ি সড়কের ওপর রাখা হচ্ছে। এতে সংকুচিত হয়ে পড়ছে চলাচলের জায়গা, বাড়ছে যানজট ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ।

নিকেতন হাউজিং সোসাইটির চিত্র আরও উদ্বেগজনক। সোসাইটির বিভিন্ন ব্লকের সড়কে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে ছোট-বড় নানা ধরনের দোকান। এই বিষয়ে নিকেতন সোসাইটির দপ্তর সম্পাদক জেসি আব্দুর রউফ বলেন, ‘নিকেতন সোসাইটিকে সম্পূর্ণ আবাসিক রাখার জন্য আমরা আদালত থেকে রায় নিয়েছি। বাণিজ্যিক কার্যক্রম বন্ধে বাসিন্দাদের চিঠি দিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। বাণিজ্যিক স্থাপনার কারণে যানজটসহ নানা সমস্যা হচ্ছে। রাজউক, ডেসকো এবং পরিবেশ অধিদপ্তরে চিঠি দিয়েও কোনো সুরাহা পাচ্ছি না।’
তার অভিযোগ, আবাসিক এলাকার চরিত্র রক্ষায় স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে চেষ্টা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না।
রাজধানীর বনশ্রী আবাসিক এলাকার ‘এ’, ‘বি’ ও ‘সি’ ব্লকের বিভিন্ন সড়ক ঘুরেও দেখা গেছে একই পরিস্থিতি। আবাসিক ভবনের বিভিন্ন তলায় গড়ে উঠেছে পণ্যের শো-রুম, মুদি দোকান ও রেস্টুরেন্ট। কোথাও ভবনের নিচতলা, কোথাও একাধিক তলা ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কাজে। এতে আবাসিক ভবনে মানুষের স্বাভাবিক বসবাসের পরিবেশ ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক ভবনে একের পর এক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠলেও সেগুলোর অনুমোদন, পার্কিং ব্যবস্থা কিংবা ভূমি ব্যবহারের বৈধতা যাচাইয়ে রাজউকের তেমন কোনো তৎপরতা চোখে পড়ে না।
ধানমন্ডি আবাসিক এলাকার বাসিন্দাদের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এই স্কুলগুলোকে কেন্দ্র করে প্রতিদিন শিক্ষার্থী আনা-নেওয়ার সময় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি সোসাইটির সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব (মিতু) সিটিজেন জার্নালকে বলেন, ‘ধানমন্ডিতে জুনিয়র ল্যাবরেটরি, ম্যাপল লিফ ও মাস্টারমাইন্ডের মতো প্রাইভেট স্কুলগুলোর কারণে সৃষ্টি হওয়া যানজটে আমরা বাসা থেকে বের হতে বা বাসায় ঢুকতে পারি না। ধানমন্ডি এলাকা থেকে এসব স্কুল সরিয়ে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনাও রয়েছে। আমরা প্রতিটি স্কুল এবং রাজউককে চিঠি দিয়েছি, কিন্তু কোন ক্ষমতার জোরে তারা এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা আমাদের জানা নেই। বাসাবাড়িতে বাণিজ্যিক কার্যক্রমের ফলে পুরো আবাসিক এলাকার চেহারা নষ্ট হয়ে গেছে। আমরা এখন অসহায়।’
স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকার সড়ক ও অবকাঠামো মূলত বাসিন্দাদের দৈনন্দিন চলাচলের কথা বিবেচনা করেই পরিকল্পিত। কিন্তু সেখানে বড় পরিসরে স্কুলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় প্রতিদিন অতিরিক্ত মানুষের চাপ তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে পুরো এলাকার জীবনযাত্রায়।
মিক্সড ইউজের নামে বাণিজ্যিকীকরণ
নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর আবাসিক এলাকাগুলোতে বাণিজ্যিক স্থাপনা বাড়ার পেছনে রাজউকের নজরদারির ঘাটতি, পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের অভাব এবং মাঠপর্যায়ের অনিয়ম বড় ভূমিকা রাখছে। আবাসিক এলাকার জন্য নির্ধারিত ভূমি ব্যবহারের নীতিমালা উপেক্ষা করে মিশ্র ব্যবহারের (মিক্সড ইউজ) নামে বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ তৈরি করা হচ্ছে।
এ নিয়ে জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান সিটিজেন জার্নালকে বলেন, ‘প্ল্যানিং সংশ্লিষ্ট আইন অনুযায়ী আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যায় না। অথচ বিগত ১০ বছর ধরে আবাসিক এলাকায় মিশ্র ব্যবহারের (মিক্সড ইউজ) নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণে উৎসাহ দিয়ে আসছে রাজউক। ধানমন্ডির সাত মসজিদ রোডে কয়েকটি আবাসিক প্লটকে রাজউক বাণিজ্যিক করার অনুমতি দেওয়ার পর এখন মূল সড়ক ছাড়িয়ে ভেতরের গলিগুলোতেও ছোট-বড় দোকান গড়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘উত্তরা তো এখন পুরোপুরি বাজারে পরিণত হয়েছে। প্রয়োজনের দোহাই দিয়ে আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা হচ্ছে। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই ভবন ব্যবহার করা হচ্ছে, কিন্তু রাজউক তা তদারকি করছে না। রাজউকের মাঠপর্যায়ের পরিদর্শক ও অথোরাইজড অফিসারদের অবৈধ লেনদেনের সুযোগ করে দিতেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।’
নগর পরিকল্পনাবিদদের মতে, আবাসিক এলাকায় সীমিত কিছু সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা থাকলেও তা হতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা, অনুমোদন ও নিয়ন্ত্রণের আওতায়। কিন্তু পরিকল্পিত নগরায়ণের নামে যদি একের পর এক আবাসিক প্লট বাণিজ্যিক ব্যবহারে চলে যায়, তাহলে সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক ভূমি ব্যবহার পরিকল্পনাই ভেঙে পড়বে।
সার্বিক বিষয়ে জানার জন্য রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিটিজেন জার্নালকে বলেন, ‘নকশার ব্যত্যয় ঘটিয়ে যেসব স্থাপনা গড়ে তোলা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা এবং জরিমানা করছি। তবে যে পরিমাণ ভবনে নকশার ব্যত্যয় ঘটেছে, সে তুলনায় আমাদের পরিদর্শক দলের সংখ্যা কম। ফলে সব স্থাপনার বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের কিছুটা সময় প্রয়োজন।’
তিনি আরও যোগ করেন, ‘বিধিমালা প্রণয়নের মাধ্যমে আবাসিক এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনগুলো যাচাই-বাছাই করা হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেসব ভবনকে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলো অনুমোদনের আওতায় আনা হবে। আর যেগুলো অনুমোদনযোগ্য নয়, সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জুনে খোলার কথা শাহবাগের সেই প্রাণবন্ত শিশু পার্ক, এখনো কেনা হয়নি রাইড
ঢাকার রুফটপ রেস্টুরেন্ট! সৌন্দর্যের আড়ালে ভয়ংকর মৃত্যুফাঁদ
মৌজা রেট বাতিলে বাড়বে জমি-ফ্ল্যাট নিবন্ধন ব্যয়, ক্ষতির মুখে আবাসন খাত
নদীতীরের ১০০ মিটারের মধ্যে নতুন স্থাপনার অনুমোদন দেবে না রাজউক
সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেলটেকের কাছে ইস্টার্ন হাউজিংয়ের টাকা দাবি, এরপর যা ঘটলো 