সহকারী সচিব হওয়ার পরও পূর্বের মন্ত্রণালয়েই ঘাঁটি

আয়নাল হোসেন

দীর্ঘদিন চাকরি করার পর পদোন্নতি পেয়ে বাংলাদেশ সচিবালয়ের অফিস সহকারী, সাঁটলিপিকার, ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা সহকারী সচিব হন। সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পরীক্ষা দিয়েই তারা ওই পদ পান। তবে পদোন্নতি পেলেও তাদের প্রায় সবাই শেষ কর্মদিবস পর্যন্ত একই মন্ত্রণালয়ে থেকে যেতে চান। মূলত অনিয়ম-দুর্নীতি ও বিশেষ কিছু সুযোগ-সুবিধার কারণে তারা অন্য কোনো মন্ত্রণালয়ে যেতে চান না বা যাওয়ার চেষ্টা করেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, পদোন্নতিপ্রাপ্তদের সুপ্রশিক্ষিত কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারাও নিজ নিজ খাতে সুনাম অর্জন করতে পারবেন। এজন্য সরকারকে পদোন্নতি পাওয়া সহকারী সচিবদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণের আয়োজন করতে হবে।
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পরও ওই ব্যক্তিদের নিজ মন্ত্রণালয়ে পড়ে থাকার কয়েকটি কারণ চিহ্নিত করেছেন তারা। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, যারা অফিস সহকারী হিসেবে যোগ দিয়ে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান, তাদের যোগ্যতা নেই অন্য মন্ত্রণালয়ে গিয়ে ভালো কাজ করার। এজন্য তারা নিজ মন্ত্রণালয়েই থেকে যেতে চান। তবে যারা সরাসরি প্রশাসনিক কর্মকর্তা থেকে সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তারা যেকোনো স্থানে গিয়ে ভালো কাজ করছেন। আর যারা একই মন্ত্রণালয়ে বছরের পর বছর কাজ করছেন তাদের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে ওঠেছে। তারা বিভিন্ন তথ্য আদান-প্রদানের মাধ্যমে বাড়তি সুযোগ-সুবিধা নিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনিক কর্মকর্তার পদ থেকে সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া একজন কর্মকর্তা বলেন, যারা বছরের পর বছর একই মন্ত্রণালয়ে কাজ করছেন তাদের কাছে সব ধরনের তথ্য থাকছে। তারা প্রায়ই বিভিন্ন ঠিকাদার, পদোন্নতির অপেক্ষায় থাকায় চিকিৎসক, সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বাড়তি সুবিধা আদায় করে থাকেন। আবার অনেকে নির্বিঘ্নে অবসর ভাতা (পেনশন) নেওয়ার জন্য নিজ নিজ মন্ত্রণালয়ে শেষ কর্মদিবস পর্যন্ত থাকেন।
যারা ব্যক্তিগত কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হচ্ছেন তাদের ফাইল তৈরির দক্ষতা খুবই কম। অপরদিকে প্রশাসনিক কর্মকর্তারা যেকোনো মন্ত্রণালয় গিয়ে ভালোভাবে কাজ করতে পারেন। ফিরোজ মিয়া জনপ্রশাসন বিশেষজ্ঞ
জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া সিটিজেন জার্নালকে বলেন, ‘নন–ক্যাডার থেকে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সহকারী সচিব হন। যারা ব্যক্তিগত কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হচ্ছেন তাদের ফাইল তৈরির দক্ষতা খুবই কম। অপরদিকে প্রশাসনিক কর্মকর্তারা যেকোনো মন্ত্রণালয় গিয়ে ভালোভাবে কাজ করতে পারেন। এজন্য সরকারের উচিত যারা পদোন্নতি পাচ্ছেন তাদের প্রশিক্ষিত করে তোলা। তাহলে তারা যেকোনো মন্ত্রণালয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন। একইসঙ্গে তাদের নামে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা যায় সেটিও আর শোনা যাবে না।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনেক প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও) চাকরিতে যোগদান করে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হয়ে গেছেন। তবে তারা এখনও একই মন্ত্রণালয়ে কাজ করছেন। এর মধ্যে রহিমা খাতুন প্রশাসনিক কর্মকর্তা থেকে সহকারী সচিব হিসেবে বিধি–৩ শাখায় সংযুক্ত, মোস্তফা কামাল ও শফিকুর রহমান প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা থেকে সহকারী সচিব হিসেবে সওব্য–১৩, জয়তন রায় সওব্য–১৩ শাখায়, নূরুল ইসলাম ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী সচিব হয়ে ঊর্ধ্বতন নিয়োগ–৪ শাখায় আছেন। এছাড়া আনসার আলী সরকার ব্যক্তিগত কর্মকর্তা থেকে শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ নূরের নবী শৃঙ্খলা–২ শাখা, ব্যক্তিগত কর্মকর্তা রমিছা জাহান আইন–৩ শাখা, প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পদোন্নতি পেয়ে সহকারী সচিব পদে আইন–৫ শাখায় কর্মরত আছেন।
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা–২১ শাখায় সংযুক্ত আছেন সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া তারিক আহমেদ। তিনি এই মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন। মনিরুজ্জামান নীতি–৫ শাখার সহকারী সচিব হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে আরও কয়েকজন সহকারী সচিব হওয়ার পরও একই মন্ত্রণালয়ে আছেন। তাদের মধ্যে সাদেকুর রহমান মিঞা সম্প্রসারণ–৩ শাখা, নজমল হক সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা, লিটন কুমার চৌধুরী মনিটরিং ও রিপোর্টিং শাখা, ফেরদৌসি আখতার উপকরণ–১ শাখা, আহম্মদ আব্দুর রাজ্জাক খান পেপার কাটিং ও ক্লিপিং শাখায় কর্মরত রয়েছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হয়েছেন শামছুন্নাহার বেগম। গত বছরের ৯ ডিসেম্বর তিনি একই মন্ত্রণালয়ের পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা–১ শাখায় যোগদান করেন। একই মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোল্যা খসরুজ্জামানও পদোন্নতি পেয়ে সহকারী সচিব হয়েছেন। গত বছরের ১০ ডিসেম্বর থেকে তিনি একই মন্ত্রণালয়ের প্রশাসন–৫ শাখায় কর্মরত রয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেশকিছু কর্মকর্তা প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার–২ শাখায় অফিস সহকারী হিসেবে যোগদান করেন এমকে হাসান জাহিদ। পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হন। বর্তমানে সহকারী সচিব হিসেবে পদোন্নতির পাওয়ার পরও একই শাখায় কর্মরত রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেরামত শাখার সহকারী সচিব মো. আবদুল মান্নান। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি অফিস সহকারী থেকে প্রশাসনিক কর্মকর্তা ও সবশেষ সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান। কামাল হোসেন সাঁটলিপিকার হিসেবে যোগ দিয়ে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হন। তিনি এখন একই মন্ত্রণালয়ের নার্সিং সেবা–২ শাখায় কাজ করছেন।
রেজাউল করিম অফিস সহকারী হিসেবে যোগ দিয়ে এখন সহকারী সচিব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন–২ শাখায় কর্মরত আছেন। তিন যুগ আগে একই মন্ত্রণালয়ের অফিস সহকারী হিসেবে যোগদান করে মোহাম্মদ ইসমাইল। এখন তিনি সহকারী সচিব হিসেবে বাজেট–৩ শাখায় কর্মরত।
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হওয়ার পরও একই মন্ত্রণালয়ে থেকে যাওয়ার কারণ জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব আকনুর রহমান সিটিজেন জার্নালকে মুঠোফোনে বলেন, ‘পদোন্নতির পর তাকে (সহকারী সচিব) যেকোনো স্থানে পদায়ন করা যায়। তবে অনেকেই তদবির করে নিজ নিজ মন্ত্রণালয়ে থাকতে চান। যেহেতু এসব পদে কর্মরতরা কোনো নীতি-নির্ধারক পদে নেই, সে কারণে তাদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়। তবে অনেকের যোগ্যতারও ঘাটতি রয়েছে।’