স্বস্তিতে থালাপতি বিজয়, বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার স্ত্রীর

বিনোদন ডেস্ক

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সঙ্গে চলমান বিবাহবিচ্ছেদের মামলা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে যুক্ত হয়ে তিনি এ আবেদন তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান। এর ভিত্তিতে পারিবারিক আদালত শুক্রবার (৭ আগস্ট) আদেশের মাধ্যমে মামলাটি চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি মতপার্থক্যের কথা উল্লেখ করার পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে যৌথ বাসভবনে বসবাসের অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন। পরবর্তীতে আইনি জটিলতা ও সশরীরে উপস্থিত হওয়ার অসুবিধার কারণে মামলাটির শুনানি কয়েক দফায় মুলতবি হয়। অবশেষে জুন মাসে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সঙ্গীতা নিজেই মামলাটি প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছিলেন, যার ধারাবাহিকতায় শুক্রবার আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শেষ হলো।
বিজয় ও সঙ্গীতার প্রায় তিন দশকের পুরোনো দাম্পত্য জীবনের সূচনা হয়েছিল ১৯৯৯ সালের ২৫ আগস্ট। ২০০০ ও ২০০৫ সালে তাদের দুই সন্তানের জন্ম হয়। দীর্ঘদিনের এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শুরু হয় ২০২৩ সাল থেকে, যখন বিজয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানে সঙ্গীতাকে আর দেখা যাচ্ছিল না। এমনকি সম্প্রতি বিজয়ের দলের রাজ্য সম্মেলনেও সঙ্গীতা অনুপস্থিত থাকায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের পথ থেকে সরে দাঁড়ালেন সঙ্গীতা।

বিয়ে নয়, ভিন্ন যে কারণে ইসলাম গ্রহণ করেছিলেন ভারতীয় এই অভিনেত্রী