বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

বিনোদন ডেস্ক

বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। তারা ২০২৬-২৮ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে বাচসাসের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান পেয়েছেন ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১৮৯ ভোট। এ পদে অপর প্রার্থী কাজী ফারুক বাবুল পেয়েছেন মাত্র ৩ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল পেয়েছেন ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ তেপান্তর (আওয়াল) পেয়েছেন ১৫৪ ভোট। আর অঞ্জন রহমান পেয়েছেন ৩৬ ভোট।
এবারের নির্বাচনে সহসভাপতি হয়েছেন দুজন। ২৬১ ভোট পেয়ে প্রথম হয়েছেন রিমন মাহমুদ এবং ২২৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম। এ পদে আঞ্জুমান আরা শিল্পী পেয়েছেন ১৯৯ ভোট এবং সাহাবুদ্দিন মজুমদার পেয়েছেন ১১১ ভোট। আর সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মুরাদ।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে ২৫৬ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। আর সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক হয়েছেন আনিসুল হক রাসেল। তিনি পেয়েছেন ২৩১ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন পান্থ আফজাল। তিনি ২৪১ ভোট পেয়েছেন।
এছাড়া ২৪৭ ভোট পেয়ে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান স্বর্ণা। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন তৌফিক অপু। তিনি পেয়েছেন ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন পেয়েছেন ২০৭ ভোট। অন্যদিকে দপ্তর সম্পাদক হয়েছেন মহিব আল হাসান। তিনি ২২৬ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্যের ৯টি পদে সর্বোচ্চ ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন। অন্য নির্বাচিতদের মধ্যে সুকন্যা আমির পেয়েছেন ২৬২। এছাড়া আর যারা নির্বাচিত হয়েছেন, হারা হলেন- রুহুল সাখাওয়াত (২৪৯), রাজু আলীম (২৩৫), অরণ্য শোয়েব (২১৮), সালাম মাহমুদ (২১৬), শাকিল হোসেন (২০১), হাফিজ রহমান (১৯৩) ও সালাম ফারুক (১৯০)।
এদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বাচসাসের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মাঝখানে ১টা থেকে ১ ঘণ্টা জুমার নামাজের বিরতি ছিলো। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫২৫ জন। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি আবদুর রহমান-রাহাত সাইফুল নেতৃত্বাধীন প্যানেল। অপরটি কামরুল হাসান দর্পণ-আহমেদ তেপান্তর প্যানেল। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এরফানুল হক নাহিদ।

বাচসাসের আয়োজন ‘মিলনে-আনন্দে আমাদের গুণীজন’