সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন অভিনেত্রী ইনিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন অভিনেত্রী ইনিয়া
ইনিয়া

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ইনিয়া। সম্প্রতি নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’তে অভিনয় করেছেন তিনি। এটা নিয়ে বর্তমানে আলোচনায় আছেন অভিনেত্রী। ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে অস্বস্তি হলে ‘না’ বলার অধিকার আছে।

ঘরোয়া সাজে অভিনেত্রী
ঘরোয়া সাজে অভিনেত্রী

তার মতে, অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো দৃশ্যে আপত্তি থাকলে শুটিংয়ের শুরুতেই তা নির্মাতাদের জানানো উচিত। পোশাকের স্বাধীনতা। কোনো শিল্পী যদি খোলামেলা পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে সেটিও নির্মাতাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা শিল্পীর নিজ দায়িত্ব।

ইনিয়ার ভাষ্য, শিল্পীর সম্মতি ছাড়া কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করার সুযোগ নেই। তবে নিজের অস্বস্তির কথা যথাসময়ে জানানোও শিল্পীর দায়িত্ব।

তার বাবার একটি কথা উদাহরণ হিসেবে উল্লেখ করেন অভিনেত্রী। ইনিয়া বলেন, তার বাবা সব সময় বলতেন, নিজের ঘর ব্যক্তিগত জায়গা। কেউ সেখানে ঢুকতে চাইলে দরজা খোলার সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

শাড়িতে আকর্ষণীয় লুকে ইনিয়া
শাড়িতে আকর্ষণীয় লুকে ইনিয়া

অভিনেত্রী আরও বলেন, কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। তাই নিজের সীমারেখা আগে থেকেই পরিষ্কার করা জরুরি। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার কৌশল ব্যবহার করে দৃশ্যটি ধারণ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

/জেএইচ/