‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, আবার জিরোইনও বানাতে পারে’ পরীমণিকে হিরো আলম

বিনোদন ডেস্ক

গত কয়েকদিন ধরেই আলোচনায় আছেন চিত্রনায়িকা পরীমণি। আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা ও গালিগালাজ নিয়ে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা চলছে। এবার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিনেত্রীকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন।
হিরো আলম বলেন, ‘আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।’
পরীমণির আচরণের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মাঝে যারা সেলিব্রিটি ও মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমণি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।’
তিনি বলেন, ‘আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমণি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে! তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাঁদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন।’

আমাকে গালি দেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে: পরীমনি