সুরে ও স্মৃতিতে আজও অমলিন সঞ্জীব চৌধুরী

সুরে ও স্মৃতিতে আজও অমলিন সঞ্জীব চৌধুরী
নিজস্ব প্রতিবেদক

‘আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ’, ‘এই নষ্ট শহরে’ কিংবা ‘আমি তোমাকে বলে দেবো’-এমন অসংখ্য গানের পঙ্ক্তিতে প্রেম, বিরহ, প্রতিবাদ আর জীবনের গল্প বলে গেছেন সঞ্জীব চৌধুরী। সময়ের স্রোতে ১৯ বছর পেরিয়ে গেলেও তার কণ্ঠের আবেদন এতটুকু ম্লান হয়নি। বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে তার সৃষ্টি। ১৯ নভেম্বর এই কিংবদন্তি সংগীতশিল্পী ও সাংবাদিকের ১৯তম প্রয়াণ দিবস।
২০০৭ সালের ১৯ নভেম্বর পৃথিবীর মায়া ছেড়ে চলে যান সঞ্জীব চৌধুরী। কিন্তু তার চলে যাওয়া যেন কেবল শরীরের বিদায়, সুরের নয়। ‘বায়স্কোপ’-এর গল্প, ‘রিকশা’র চেনা পথ কিংবা ‘হৃদয়ের দাবি’—তার গানে জীবনের নানা অনুভূতি আজও নতুন করে ধরা দেয়। কখনো প্রেমের মায়া, কখনো শহুরে জীবনের ক্লান্তি, আবার কখনো অস্থির সময়ের প্রতিবাদ হয়ে ফিরে আসে তার গান।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। শৈশবের শিক্ষাজীবন শুরু হয় সেখানেই। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবনে যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে। পরবর্তী সময়ে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন।
সাংবাদিকতার ব্যস্ততার মাঝেও সংগীত ছিল তার নিত্যসঙ্গী। ‘শঙ্খচিল’ ব্যান্ডের মাধ্যমে সংগীতচর্চা শুরু করলেও তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে ‘দলছুট’। ১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ডটি। মাত্র দুজন সদস্য নিয়ে যাত্রা শুরু করা দলছুট বাংলাদেশের ব্যান্ডসংগীতে তৈরি করে ভিন্ন এক পরিচয়।
দলছুটের সঙ্গে সঞ্জীবের সৃজনশীল পথচলায় প্রকাশিত হয় ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭) অ্যালবাম। এসব অ্যালবামের গান শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নেয়। বিশেষ করে ‘আমি তোমাকে বলে দেবো’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ’, ‘বায়স্কোপ’, ‘রিকশা’, ‘কথা বলবো না’, ‘হৃদয়ের দাবি’, ‘স্বপ্নবাজী’ ও ‘এই নষ্ট শহরে’ গানগুলো এখনো সমানভাবে জনপ্রিয়।
শুধু নিজের লেখা ও সুরের গানেই নয়, লোকসংগীতেও রেখেছেন স্বতন্ত্র ছাপ। বাউলসম্রাট শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘কোন মেস্তরি বানাইয়াছে নাও’ গান দুটি তার কণ্ঠে পেয়েছিলো নতুন মাত্রা। লোকজ সুরের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধনে তিনি তৈরি করেছিলেন নিজস্ব এক সংগীতভাষা।
সঞ্জীব চৌধুরীর গানের অন্যতম শক্তি ছিল কথার গভীরতা। তার সৃষ্টিতে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি উঠে এসেছে সমাজ, মানুষ, প্রেম, বঞ্চনা ও সময়ের বাস্তবতা। তিনি কেবল গান গেয়ে শ্রোতাকে মুগ্ধ করেননি, গানের কথায় ভাবতে শিখিয়েছেন, অনুভব করতে শিখিয়েছেন।
জীবদ্দশায় রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির হিসাব হয়তো তার প্রাপ্তিকে পুরোপুরি প্রকাশ করে না। তবে শ্রোতাদের ভালোবাসাই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় অর্জন। মৃত্যুর ১৯ বছর পরও যখন তরুণ শিল্পীরা তার গান গেয়ে ওঠেন, যখন কোনো শ্রোতা নিঃসঙ্গ বিকেলে শুনতে বসেন ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, তখন স্পষ্ট হয়-শিল্পীর প্রস্থান হয়, সৃষ্টির নয়।
সঞ্জীব চৌধুরী নেই, কিন্তু তার গান আছে। সেই গানে কখনো আগুনের উত্তাপ, কখনো চাঁদের আলো, কখনো বিরাণ পথের দীর্ঘশ্বাস। সময় বদলেছে, বদলেছে শ্রোতার প্রজন্ম; তবু সুরের ভেতর তিনি আজও অমলিন।

অপু থেকে ফেলুদা, আজও অমর সৌমিত্র