মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী সাহেদ

বিনোদন ডেস্ক

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর রাজধানীর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহেদ। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এরপর স্বাভাবিকভাবে কথা বলার সক্ষমতাও হারিয়ে ফেলেন।
১৫ নভেম্বরের পর তার কিডনি প্রতিস্থাপনের কথা ছিলো। এজন্য ভারতের দিল্লিতে যাওয়ার প্রস্তুতি চলছিল। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা আর এগোয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে ডেঙ্গু ও ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণও শনাক্ত হয়। পাশাপাশি হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহ দেখা দেয়। স্ট্রোকসহ একাধিক শারীরিক জটিলতায় শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে সাহেদের জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের কবরের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা ছিল এই শিল্পীর।
‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ সাহেদ আলী। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসছিলেন। সংগীতাঙ্গনে তিনি ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে সাহেদ আলীর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়। এরপর তার আরও ৫টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। মাকে ঘিরে নতুন একটি অ্যালবাম তৈরি করেছিলেন এই শিল্পী। তবে শেষ পর্যন্ত মায়ের কবরের পাশেই হলো তার শেষ ঠিকানা।

বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খান আর নেই