রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার দিলো চ্যানেল আই

সিটিজেন জার্নাল ডেস্ক

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিনকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। ‘রুনা মহল’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানে শিল্পীকে চমকে দিতে জন্মদিনের উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের তৈরি গিটার। ব্যতিক্রমী এই উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী।
অনুষ্ঠানে রুনা লায়লার হাতে বিশেষ উপহারটি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর।

বাংলা সংগীতাঙ্গনে রুনা লায়লার অবদান অনস্বীকার্য। দীর্ঘ কয়েক দশকের সংগীতজীবনে বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধক, আধুনিকসহ বিভিন্ন ধারার সংগীতে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী। কণ্ঠের মাধুর্য ও স্বতন্ত্র গায়কিতে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
বিশেষ এই আয়োজনটি পরিচালনা করেছেন আরিফ খান ও প্রযোজনায় রয়েছেন অনন্যা রুমা।

একই মঞ্চে গাইবে জেমসসহ ৭ ব্যান্ড, কোথায় কখন