সৃষ্টিকর্তা আমাকে সুন্দর জীবন দিয়েছেন, আমি সত্যিই ভাগ্যবতী: রুনা লায়লা

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দশকেরও বেশি সময় ধরে সুরের মূর্ছনায় কোটি শ্রোতার হৃদয় জয় করে চলেছেন রুনা লায়লা। কালজয়ী অসংখ্য গান আর অসাধারণ কণ্ঠের জাদুতে উপমহাদেশের সংগীতজগতে নিজের নাম লিখিয়েছেন কিংবদন্তির পাতায়। সেই বরেণ্য শিল্পীর ৭৪তম জন্মদিন আজ।
বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, ‘তোমাদের জন্যই আজকের এই আমি। সৃষ্টিকর্তার কাছ থেকে গান গাওয়ার যে উপহার পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি পরিতৃপ্ত। তোমাদের জন্য যেন আরও অনেক দিন গান করে যেতে পারি, এটাই চাওয়া।’
ভিডিওর পাশাপাশি এক বার্তায় তিনি লিখেন, প্রতি বছর এই দিনে, ঠিক রাত ১২টা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আর তা হলো তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা! আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে আমি কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।
বার্তার শেষে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে আরও অনেক জন্মদিন সবার সান্নিধ্যে কাটানোর আশা ব্যক্ত করেন রুনা লায়লা।
১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। বাবার কর্মসূত্রে মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে পাড়ি জমান তিনি। সেখানেই সংগীতের হাতেখড়ি হয় তার। ১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘জুগনু’র ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক সংগীতে যাত্রা শুরু করেন রুনা লায়লা। পরবর্তী সময়ে পাকিস্তান টেলিভিশনেও নিয়মিত সংগীত পরিবেশন করেন তিনি।
সত্তরের দশকের গোড়ার দিকে বাংলা ও হিন্দি গানে আত্মপ্রকাশের মাধ্যমে সংগীতজগতে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন এই শিল্পী। বলিউডে তার কণ্ঠে গাওয়া ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ এবং ‘দমা দম মাস্ত কালান্দার’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলা, হিন্দি ও উর্দুসহ মোট ১৭টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।
গান রেকর্ডিংয়ের অনন্য কৃতিত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান পেয়েছে রুনা লায়লার নাম। সুরকার নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে টানা তিন দিনে প্রতিদিন ১০টি করে মোট ৩০টি গান রেকর্ড করেন তিনি। আর এই বিরল অর্জনের মধ্য দিয়েই গড়েন বিশ্বরেকর্ড।
দীর্ঘ সংগীতজীবনে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ৭ বার শ্রেষ্ঠ গায়িকা এবং একবার শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন রুনা লায়লা। দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। পাশাপাশি সংগীতে অবদানের জন্য ভারত ও পাকিস্তান থেকেও পেয়েছেন একাধিক সম্মাননা ও স্বীকৃতি।

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার দিলো চ্যানেল আই