তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সিটিজেন জার্নাল ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়িকাণ্ড নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছেন তিনি। এবার অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলায় এই আবেদন করা হয়েছে।
তানজিন তিশা ওই মামলায় আদালতে হাজির হননি। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদন করা হয়।

তবে এদিন আবেদনটির শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার তারিখ ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তিনি হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।
আবেদনের পক্ষে বাদীপক্ষ যুক্তি দিয়েছেন- মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তানজিন তিশা আদালতে উপস্থিত হননি। এছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিকমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। এসব কারণে তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন বাদী।
মামলার অভিযোগে বলা হয়, বাদী এর আগে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা করেন। এ ছাড়া হুমকি দেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(সি) ধারায় আরেকটি মামলা করেন।

বাদীর দাবি, এসব মামলা করার পর প্রতিহিংসাবশত গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর বিভিন্ন ছবি প্রকাশ করেন এবং তাঁর সম্পর্কে ভুল তথ্য ছড়ান। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে বাদীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন।
মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়, গত ৭ নভেম্বর তানজিন তিশা বাদীকে মেসেঞ্জারে ফোন করে ছবি প্রকাশের হুমকি দেন। এ সময় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’
বাদীর অভিযোগ, তিশার ফেসবুক পেজে প্রকাশিত ছবির সঙ্গে দাবি করা হয়, তিনি এক নারীকে চুম্বন করছেন। একই সঙ্গে দুজন অপ্রাপ্তবয়স্ক শিশুর ছবিও প্রকাশ করা হয়। এ ঘটনায় বাদী আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। তবে নোটিশ পাওয়ার পরও ছবি সরানো হয়নি। উল্টো তাকে কটূক্তি ও মানহানি করা এবং আরও ছবি প্রকাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার পর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

বাদীর অভিযোগ, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই
তিশা-অথৈয়ের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত অভিনয়শিল্পী সংঘের