বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১ ডিসেম্বর থেকে শুরু হবে। অনলাইনে এ আবেদন করা যাবে ৭ জানুয়ারি পর্যন্ত। আগামী বছরের ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (২২ নভেম্বর) বিকালে বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুয়েটে এবার মোট আসন রয়েছে ১ হাজার ৩০৯টি। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৩০৫টি; বাকি ৪টি আসন নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটে ভর্তির আবেদন করতে হলে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ-৪.০০ থাকতে হবে। পাশাপাশি এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫.০০ পেতে হবে। উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন– এ তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে জিপিএ-৫.০০ থাকতে হবে।
এ ছাড়া ২০২৩ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেসব শিক্ষার্থী ২০২৫ সালের ২ ডিসেম্বরের পর শিক্ষা বোর্ড থেকে সংশোধিত ফল পেয়েছেন, তারাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিসহ অন্তত ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। আর ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং অন্যটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী সবাই সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে প্রথম ১০ হাজার জনকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
এ ক্ষেত্রে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনে উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। তবে ১০ হাজারতম আবেদনকারীর সমান নম্বর পাওয়া অন্য শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ইংরেজি মাধ্যমের যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ ৩০০ জনকে ভর্তি পরীক্ষার জন্য বাছাই করা হবে।
ন্যূনতম যোগ্যতা পূরণকারী নৃ-গোষ্ঠীভুক্ত সব আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।