মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
অভিনেত্রী মৌসুমী হামিদ

পুত্রসন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। সন্তানকে ঘিরেই বর্তমানে সময় কাটছেন তিনি। নতুন অতিথির আগমনে বদলে গেছে অভিনেত্রীর দৈনন্দিন জীবনযাপন ও ব্যস্ততা।

বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে মৌসুমী হামিদ বলেন, ব্যক্তিগত কিছু কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চান না।

মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, এই সময়টির জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সন্তানের যত্ন নিতে গিয়ে এখন তার ঘুম ও খাওয়ার সময়ও অনিয়মিত হয়ে পড়েছে। ছেলের ঘুম ও খাবারের সময়ের সঙ্গে মিলিয়ে নিজের রুটিন সাজাতে হচ্ছে। কখনো কখনো টানা দুই ঘণ্টা ঘুমানোর সুযোগও হচ্ছে না বলে জানান মৌসুমী হামিদ।

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামি
জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামি

জন্মের পর প্রথম দুইদিন ছেলেকে ভালোভাবে দেখার সুযোগ হয়নি মৌসুমীর। পরে সন্তানের মুখ দেখে তার মনে হয়েছে, ছেলের চেহারায় মায়ের ছাপ রয়েছে। সন্তানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

এ সময় স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

এর আগে, গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। একই সময়ে স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের ১৪ বছরের বন্ধুত্বের কথা জানিয়ে মৌসুমী বলেছিলেন, চিন্তাভাবনার মিল থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বেবি শাওয়ারের সময় স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে
বেবি শাওয়ারের সময় স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন তিনি। তবে আপাতত অভিনয়ের চেয়ে সন্তানকে সময় দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

মৌসুমী জানান, নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেলেও এখনই কাজে ফিরতে চান না। আরও কয়েক মাস সন্তানের সঙ্গে সময় কাটিয়ে বিরতি শেষে আবার অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

/এফআর/