শুটিং স্পট থেকে নির্মাতার সাড়ে ৩ লাখ টাকা চুরি

বিনোদন ডেস্ক

শুটিং স্পট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নির্মাতা রাকেশ বসু। এনটিভির একটি ধারাবাহিক নাটকের শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে বলে জানান তিনি। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন এ নির্মাতা।
পোস্টে রাকেশ বসু লিখেছেন, গত ১৩ তারিখে এনটিভির ‘চাওয়া পাওয়া’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এটি ঘটেছে। আমার ব্যক্তিগত ব্যবহৃত ব্যাগসহ ৩ লাখ ৫৯ হাজার টাকা চুরি হয়েছে। এর মধ্যে পুবাইল থানায় জিডি করেছি। পুলিশ বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি।
সুদীর্ঘ ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হননি জানিয়ে রাকেশ বসু বলেন, ‘আমার ২২ বছরের ক্যারিয়ারে কখনও এমন হয়নি। আমি মানসিকভাবে বিপর্যস্ত। সেদিন সকাল সাড়ে ৭টা-৮টার দিকে এটি ঘটেছে।’
উল্লেখ্য, ‘চাওয়া পাওয়া’ শিরোনামের ধারাবাহিক নাটকটিতে অভিনয় করছেন জাকিয়া বারী মম, মীর রাব্বি, ডলি জহুর ও ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য