পেঁয়াজে এবার রেকর্ড, ১১ মাস ধরে এক কেজিও আমদানি হয়নি

বিশেষ প্রতিনিধি

দেশে গত কয়েক বছরে পেঁয়াজের উৎপাদন বাড়ার পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থা উন্নত করায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি বিরাজ করছে। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার পেঁয়াজ আমদানি বন্ধ করায় গত ১১ মাসে বিদেশ থেকে কোনো পেঁয়াজ দেশে আসেনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য বলছে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩৬ লাখ টন। এ বছর দেশে রেকর্ড ৫০ লাখ ৯০ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। অর্থাৎ চাহিদার চেয়ে ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি উৎপাদন হয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত কয়েক বছরে দেশে পেঁয়াজের উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন হয়েছে ৩৯ লাখ টন। এসময় প্রায় ৬ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন হয়েছে ৪৪ দশমিক ৪৮ লাখ টন আর আমদানি হয়েছে ৪ দশমিক ৭৩ লাখ টন।
২০২৫ সালের ডিসেম্বর থেকে আমদানির অনুমতি বন্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত ১১ মাসে কোনো পেঁয়াজ দেশে প্রবেশ করেনি।
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখছে সংরক্ষণের নতুন প্রযুক্তি। কৃষকদের মধ্যে এ পর্যন্ত প্রায় ২৬ হাজার ৭০০টি ‘এয়ার-ফ্লো’ মেশিন দেওয়া হয়েছে, প্রতিটিতে প্রায় ১০ টন পেঁয়াজ রাখা যায়। চলতি অর্থবছরে আরও ৪ হাজার ‘এয়ার-ফ্লো’ মেশিন দেওয়ার পরিকল্পনা আছে।
আগে ঘরে রাখা পেঁয়াজের ২০-৩০ শতাংশ পচে নষ্ট হতো। এখন অনেক কৃষক ৬ মাস পর্যন্ত পেঁয়াজ রেখে মৌসুম শেষে ভালো দামে বেচতে পারছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় দোকানে পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কর্মকর্তাদের হিসাবে, আমদানি কমায় দেশের সাশ্রয় হয়েছে প্রায় ৩৮ কোটি ২০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪ হাজার ৭৬৪ কোটি টাকারও বেশি।

‘আগের সরকার অধিক দামে পেঁয়াজ আমদানি করতো’