শিরোনাম

আমি স্তব্ধ হয়ে গেলাম: ভাবনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আমি স্তব্ধ হয়ে গেলাম: ভাবনা
কাবা শরিফে আশনা হাবিব ভাবনা

শোবিজ অঙ্গনের পরিচিত নাম আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব অভিনেত্রী। সমাজের বিভিন্ন ইস্যু ও নিজের ভালো লাগা, মন্দ লাগা নিয়ে সামাজিকমাধ্যমে নিজের মতামত ভক্তদের মধ্যে শেয়ার করেন তিনি।

এবার সৌদি আরবে পবিত্র কাবা শরিফের সামনে থেকে তোলা একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ভাবনা। বর্তমানে সপরিবারে দেশটিতে অবস্থান করছেন তিনি।

ছবিগুলো শেয়ার করে মনের গভীর আবেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ভাবনা লেখেন, ‘প্রথমবার যখন কাবা ঘরের ওপর আমার দৃষ্টি পড়ল, আমি স্তব্ধ হয়ে গেলাম।’

তিনি বলেন, ‘আমার ভেতরের আবেগ, সেই পরম শান্তি আর মনের গভীর থেকে আসা কৃতজ্ঞতা কোনো কথা দিয়ে বোঝানো সম্ভব না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ-ই মালিক।’

এদিকে ফেসবুকে শেয়ার করা ছবিতে ভাবনাকে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা গেছে। সাধারণত বেশ সহসী ছবি শেয়ার করেন অভিনেত্রী। তবে এবার বিনোদন জগতের গ্ল্যামার সরিয়ে ভাবনাকে সম্পূর্ণ হিজাব ও বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। ছবিতে তিনি তার মা-বাবা ও বোনকে নিয়ে পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে আছেন।

bhabna (2)

তার এই নতুন রূপের আবেগঘন ছবি দেখে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। মন্তব্যঘরে অনেকেই অভিনেত্রীর জন্য দোয়া করছেন।

/জেএইচ/