প্রকৃতির প্রতিশোধ হবে অনেক বেশি ভয়ংকর, কেন বললেন ভাবনা

বিনোদন ডেস্ক

কাকের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা শুরু হয়। তবে এতকিছুর পরেও ভাবনা নিজের অবস্থানে অনড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা এবং কাক প্রীতি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
নিজের অভিনীত সিনেমা ‘পায়ল’ (আর্কটিক বিভাগ) নিয়ে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়েছিলেন ভাবনা। বিদেশের মাটিতে লাল গালিচায় নিজের দেশের সংস্কৃতি তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন দেশীয় বেনারসি। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার কাক প্রীতি।
এ বিষয়ে ভাবনা বলেন, ‘আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি।’ অভিনেত্রী আরও বলেন, ভালোবাসার উৎপত্তি নিয়ে আসলে কিছুই বলা যায় না।
ভাবনা বলেন, আমাদের ঢাকা শহরে টিয়া বা অন্য পাখি অহরহ দেখা যায় না। আমি পুরান ঢাকায় বড় হয়েছি। সেখানে প্রথম যে পাখি দেখেছি, সেটি ছিল কাক। আর আমি সেই প্রথম দেখা পাখির প্রেমেই পড়ে গেছি।’
কাক নিয়ে ভাবনা ছবি আঁকেন। এই ভালোবাসাকে তিনি বিদেশের মাটিতেও রিপ্রেজেন্ট করেছেন। কাকের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আপনারা যে এই কাক কাক করেন, আমি চাই আপনারা বরং তাদের একটু ভালোবাসুন। বারান্দায় একটু খাবার বা পানি দিন।’
নেটিজেনদের আক্রমণের বিষয়ে ভাবনা বলেন, ‘আমি প্রতিশোধ নেওয়ায় বিশ্বাস করি না। আমি সব সৃষ্টিকর্তা আর প্রকৃতির ওপর ছেড়ে দেই। কারণ আপনি যদি নিজে প্রতিশোধ নেন, তবে প্রকৃতি সেটি নেবে না। আমি বিশ্বাস করি, আমার হয়ে প্রকৃতিই লড়বে এবং প্রকৃতির প্রতিশোধ হবে অনেক বেশি ভয়ংকর।’

আবারও পর্দায় আসছে ‘মর্টাল কম্ব্যাট’