প্রকৃতির মায়ায় মজেছেন প্রভা, কোথায় গেলেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিকমাধ্যমে সরব তিনি। নিজের ভালো লাগা-মন্দ লাগা, সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে ভক্তদের মাঝে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। এর একটা অংশজুড়ে থাকে ভ্রমণ। দেশ-বিদেশের নানা জায়গা ঘুরে বেড়ান এই অভিনেত্রী। কখনো পরিবার, বন্ধুদের নিয়ে, কখনো একাই বেরিয়ে পড়েন অজানার উদ্দেশে।

সোমবার (৯ নভেম্বর) রাতে এমনই এক ভ্রমণের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন প্রভা। প্রকৃতির মাঝে কালো পোশাক আর কালো সানগ্লাসে ক্যামেরাবন্দী দেখা গেছে অভিনেত্রীকে।
কিন্তু কোথায় ঘুরতে গেছেন অভিনেত্রী? তার পোস্টেই জানা গেলো সে তথ্য। শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। দেশটির বিখ্যাত স্থান ‘নাইন আর্চ ব্রিজ’-এ ঘুরেছেন প্রভা। শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা এবং ডেমোদরা রেলস্টেশনের মাঝে অবস্থিত এই সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন অভিনেত্রী। এছাড়া রেস্টুরেন্টে বাহারি ধরনের খাবারের ছবিও শেয়ার করেছেন তিনি।
জানা গেছে, গত অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ঘুরতে যান অভিনেত্রী। ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্র সৈকত থেকে ভিডিও বার্তা দেন তিনি। সেখানে বলেন, একাই ঘুরে গেছেন সেখানে।

ওই ভিডিওতে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কিভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এরকম হয়। আর আমার বন্ধুগুলা একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তাছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’
ওই ভ্রমণের ছবিই সম্প্রতি শেয়ার করেছেন অভিনেত্রী।

আপনাদের অপমান আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা