শিরোনাম

‘চাচ্চু’ নির্মাতা মানিক সড়ক দুর্ঘটনায় আহত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘চাচ্চু’ নির্মাতা মানিক সড়ক দুর্ঘটনায় আহত
এফ আই মানিক

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা এফ আই মানিক। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর হাতিরঝিলে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরেক নির্মাতা অপূর্ব রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মানিকের ঘনিষ্ঠ হৃদয় খান বাদশাহও।

তিনি জানান, এফ আই মানিক নিকেতনে নিজের বাসায় ফিরছিলেন। বেগুনবাড়ি মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন।

তার শরীরে কী ক্ষতি হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিকের বাম হাত ভেঙে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চলছে চিকিৎসা।

এদিকে বাদশাহ ফেসবুক পোস্টে লেখেন, দুর্ঘটনার পরই তাকে ফোন করেন মানিক। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাতাকে হাসপাতে নিয়ে যান।

প্রসঙ্গত, ঢাকাই সিনেমায় বেশ কিছু সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন এফ আই মানিক। তার মধ্যে রয়েছে, ‘কোটি টাকার কাবিন’, ‘স্বপ্নের বাসর’, ‘চাচ্চু’, ‘দাদীমা’র মতো তুমুল জনপ্রিয় ছবি।

/জেএইচ/