বিমানবন্দরের শৌচাগার ব্যবহারে টাকা আদায়, ভোগান্তি

বিশেষ প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা মূল্যের টয়লেট ব্যবহারে জনপ্রতি ১০ টাকা দিতে হচ্ছে। এখানকার ফাস্টফুডের দোকানে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে সব ধরনের খাবার। ফলে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জানা গেছে, দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসংখ্য মানুষের স্বজনেরা বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় তাদের সঙ্গে বিমানবন্দরে আসেন। এসব স্বজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দূরদূরান্ত থেকে আসা স্বজনদের ভোগান্তি কমাতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা মূল্যে বিশ্রামাগার নির্মাণ করা হয়, যাতে মানুষের সুবিধা হয়। বিশ্রামাগারের টয়লেট ইজারা দেওয়ার পর সব সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়। এতে অসহায় ও নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েন। যাত্রী ও স্বজনদের অভিযোগ, তারা যাতে বিনা মূল্যে শৌচাগার ব্যবহার করতে পারেন, সে ব্যবস্থা করা উচিত।
আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান নিশ্চিত করতে পরিচ্ছন্ন ও সহজলভ্য শৌচাগারের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা যাত্রীদের জন্য এ ধরনের মৌলিক সুবিধা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। বিশ্রামাগারের টয়লেট ব্যবহারে অর্থ আদায়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন যাত্রী ও স্বজনেরা।
বিমানবন্দরের ওয়াশরুম ব্যবহারে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ সিটিজেন জার্নালকে বলেন, বিমানবন্দরের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য লোক নিয়োগ করা হলে তারা প্রায়ই বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যান। এ ছাড়া বিমানবন্দরের শৌচাগার রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এসব কারণে সেখানে ইজারাদার নিয়োগ করা হয়। দেশের মানুষের অসচেতনতার কারণে সেখানকার পরিবেশ খারাপ হচ্ছে। এসব বিষয় বিবেচনায় কর্তৃপক্ষ ইজারাদার নিয়োগ দেয়।