অনন্ত জলিলের ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন ওমর সানী

বিনোদন ডেস্ক

পোশাকশিল্পের সফল ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিলকে নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় বেশ আলোচনা চলছে। একটি ব্যাংকে তার ২২৬ কোটি টাকার বেশি ঋণ থাকা নিয়েও চলছে নানা গুঞ্জন। অনেকেই বলছেন তিনি দেউলিয়া হতে বসেছেন। তবে তার ব্যবসায়ের পরিধি ও সক্ষমতা বিবেচনায় এই ঋণকে খুব অস্বাভাবিক মনে করছেন না অনেকে। শোবিজ অঙ্গনের অনেকেও তার পাশে দাঁড়িয়েছেন। এবার এ ইস্যুতে অনন্ত জলিলের ওপর নিজের পূর্ণ আস্থার কথা জানালেন চিত্রনায়ক ওমর সানী।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সানী। সেখানে তিনি বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’
সানী আরও বলেন, ‘যে ধরনের কথাবার্তা উঠছে, আমার মনে হয় অনন্ত জলিলের জন্য বিষয়টি সামলে নেওয়া কঠিন হবে না। তার ওপর আমার বিশ্বাস আছে। এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ দেখি না, আবার অযথা বড় করারও প্রয়োজন নেই।’
অনন্ত জলিলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
এদিকে অভিনয়ে এখন অনিমিত থাকলেও দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যবসায় ব্যস্ত রয়েছেন ওমর সানী। নিজের ব্যবসা নিয়েও লোকজনের বিভিন্ন সমালোচনার কথা উল্লেখ করে তিনি জানান, এসব নেতিবাচক কথাবার্তায় তিনি কান দেন না। বরং কারও কথায় কান না দিয়ে নিজের মতো করে কাজ করে যাওয়াকেই বেশি প্রাধান্য দেন এ অভিনেতা।

শরীরে স্পর্শ ছাড়াই শুটিং সেটে অভিনেত্রীকে যৌন হেনস্তা করেছিলেন পরিচালক