‘যেন আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন’ কাদের কথা বললেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘যেন আল্লাহ আপনাদের হেদায়েত দান করেন’ কাদের কথা বললেন অনন্ত জলিল
অনন্ত জালিল

সামাজিকমাধ্যমে নিজের প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত ওরফে অনন্ত জালিল। টিআরপি পাওয়ার উদ্দেশ্যে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিকমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ধন্যবাদ জানান জলিল।

পোস্টের শুরুতে সূরা ফাতিহার একটি আয়াত “ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাস্তা'ঈন”। যার অর্থ, “আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।”

এরপর “হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল” আয়াতটি উল্লেখ করেন তিনি। এর অর্থ, “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।”

পরে তিনি লেখেন, যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন। আমিন।

প্রসঙ্গত, বাংলাদেশের একটি তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান অনন্ত জলিল। সম্প্রতি ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় তাকে ও তার স্ত্রী খাদিজা পারভীন বর্ষাকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এ ঘটনায় অনেকেই তাকে নিয়ে উপহাস করেন। এর জবাবে এ পোস্ট দিয়েছেন তিনি।

/জেএইচ/