পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির পুরোনো দ্বন্দ্ব যেন থামবার নামই নিচ্ছে না। নানা সময়ে একে অপরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসা দুই তারকা আবারও প্রকাশ্য বিবাদে জড়িয়েছেন। সম্প্রতি তাদের মধ্যকার বাকযুদ্ধ রূপ নিয়েছে তীব্র কাদা ছোড়াছুড়িতে।
ঘটনার সূত্রপাত অপু বিশ্বাসের একটি মন্তব্য থেকে। পরীমনির সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অপু। উত্তরে তিনি জানান, শিল্পীদের জীবনযাপন সব সময় গোছানো হওয়া উচিত। অপু বিশ্বাসের এই বক্তব্য ভালোভাবে নেননি পরীমনি।
এর কিছু দিন পর ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে নিয়ে নিজের মতামত জানান অপু বিশ্বাস। তার মতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর ইনফ্লুয়েন্সারের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এটি সবার বোঝা উচিত। ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় দেওয়ায় আপত্তি জানান তিনি। অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে পাল্টা আক্রমণ করেন পরীমনি। অপু বিশ্বাসকে তীব্র ভাষায় আক্রমণ করার পাশাপাশি ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলে বিদ্রুপ করেন এ অভিনেত্রী।
এরপর চুপ থাকেননি অপু বিশ্বাসও। এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে রীতিমতো ক্ষোভ ঝাড়েন তিনি। যদিও সরাসরি পরীমনির নাম নেননি, তবে তার জবাব ছিল বেশ স্পষ্ট। পরীমনির ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫ টি সিনেমার মাঝে ২০ টি সিনেমাই ফ্লপ, ৫ টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’ অপুর এ মন্তব্যের পর বসে থাকেননি পরীমনিও। সামাজিক মাধ্যমে তাৎক্ষণিকভাবে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানেও নাম উল্লেখ না করে অপুকে উদ্দেশ্য করেই বিভিন্ন কটূক্তি করেন ‘স্বপ্নজাল’ খ্যাত এ নায়িকা।
দুই জনপ্রিয় অভিনেত্রীর এমন প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি দেখে হতাশা প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেকে। তাদের মতে, কাজের বাইরে তারকাদের এ ধরনের অহেতুক বিবাদ ঢালিউডের নাজুক অবস্থাকেই আরও বেশি করে ফুটিয়ে তুলছে।

অনন্ত জলিলের ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন ওমর সানী