আইসিইউতে নায়িকা মেঘলা মুক্তা

আইসিইউতে নায়িকা মেঘলা মুক্তা
বিনোদন ডেস্ক

দুর্ঘটনার কবলে পড়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। সেখানে তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
বুধবার (২৯ জুলাই) অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পোস্টে লেখা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’
ওই পোস্টে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশে অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে। লেখা হয়, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’
এর আগে গত ২৭ জুলাই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছিলেন মেঘলা মুক্তা। নিজের ভাঙা ফোনের কয়েকটি ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।’
ওই পোস্টের দুই দিনের মাথায় দুর্ঘটনার খবরটি এলো।
ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’তে অভিনয় করে আলোচনায় আসেন মেঘলা মুক্তা। পরবর্তীতে দেশের চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযোজনায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান। তার অভিনীত সিনেমার মধ্যে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ উল্লেখযোগ্য।

শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় কণ্ঠশিল্পী আসিফ