‘এসব করে আমাকে দিয়ে সরি বলাবেন?’ নতুন ভিডিওতে পরীমনি

সিটিজেন জার্নাল ডেস্ক

সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নতুন ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। তার প্রশ্ন, যারা তাকে অপদস্থ করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন এবং বয়কটের ডাক দিচ্ছেন, তারা কি তার কাছে ক্ষমা চাইবেন?
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি বলেন, কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তার অভিযোগ, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। পাশাপাশি বয়কটের ডাক দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে তার সঙ্গে কাজ না করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।
ভিডিওতে পরীমনি বলেন, ‘আচ্ছা, আপনি একজন মানুষকে সরি বলাবেন বা আপনি আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। আচ্ছা, তো আসলে কীভাবে সরি বলাবেন? মানে কী বলে বলাবেন যে তুমি এই জিনিসগুলো তুমি রং (ভুল) করেছ, এগুলোর জন্য তোমাকে সরি বলা উচিত বা তুমি সরি বলো। তা আপনি কী করতে চান? আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না অব্দি তুই সরি বলবি, তুই মরে যাবি—এভাবে আসলে সরি বলানো যায় সম্ভব।’
নিজের গালিগালাজের প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, ‘আচ্ছা, এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে। তুমি গালিগালাজ করতে পারবা না।...যা ইচ্ছা তা–ই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে। সে তো বলতে হবে।’
নিজের বিরুদ্ধে আন্দোলন ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে পরীমনি বলেন, ‘আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন—এই রাইটটা আপনাদের কে দিয়েছে?’
তাকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দিয়ে কাজ বন্ধের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন পরীমনি। ভিডিওর শেষে তিনি প্রশ্ন করেন, ‘মানে এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’
এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তার দাবি, অনুষ্ঠানে একজন ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করেন। পরে তার গাড়িতে হামলা চালানো হয় এবং অনুষ্ঠানস্থলের একটি স্টল ভাঙচুর করা হয়। নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি গুলশান থানায় ফোন করেন। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল বলে জানান এই অভিনেত্রী।
তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে একটি সমস্যা হয়েছিল। পরে পরীমনি সেখান থেকে চলে যান। গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তিনি কিছু জানেন না। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।
এর আগে ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাকে স্পর্শ করেছেন।
অন্যদিকে রবিউল হোসাইন অভিযোগ অস্বীকার করে পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।