পারশাকে বিয়ের খবর স্বীকার করলেন আসাদ নূর, জানালেন নাটকীয়তার কারণ

বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন বিতর্কিত ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূর। সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি অবশেষে প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজেদের বিয়ের খবর জানান এই যুগল।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে আসাদ নূর তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন। সেখানে তিনি শুধু বিয়ের খবরই নিশ্চিত করেননি, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া নানা আলোচনার পেছনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
লাইভে এসে আসাদ নূর বলেন, ইচ্ছাকৃতভাবেই কিছু ক্লু যেমন পাঞ্জাবি, শাড়ির আঁচল ও ইনস্টাগ্রাম ফলো রাখা হয়েছিল যাতে মানুষ খুঁজে বের করতে পারে। ছবি হাইড করা এবং ব্যাকফুটে যাওয়ার মাধ্যমে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া যাচাই করাই তাদের উদ্দেশ্য ছিল।
আসাদ নূর জানান, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহ এবং সমাজের কিছু প্রচলিত গোঁড়ামিকে প্রশ্নের মুখে ফেলাও ছিল তাদের এই পরিকল্পনার উদ্দেশ্য।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে আসাদ নূর জানান, ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। এতে কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুসরণ করা হয়নি।
ভিডিওবার্তায় নিজেদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও কথা বলেন আসাদ নূর। তিনি দাবি করেন, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন না। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ কিংবা অনুদান নেওয়ার অভিযোগও নাকচ করেন তিনি।
জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও উল্লেখ করেন আসাদ নূর। তার দাবি, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে ‘চলো ভুলে যাই’ গানটির মাধ্যমে আন্দোলনে তার অবদান ছিল উল্লেখযোগ্য। ৫ আগস্টের পরও ক্ষমতার মোহে না জড়িয়ে পারশা জুলাই আন্দোলনের পক্ষের মানুষের সঙ্গে যুক্ত ছিলেন বলে মন্তব্য করেন তিনি।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচার চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আসাদ নূর। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
/এবি/

ভুয়া-ভুয়া স্লোগানে মঞ্চেই ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি পরীমণির