গিয়াস উদ্দিন সেলিমের নতুন ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’

বিনোদন ডেস্ক

‘কাজল রেখা’র সাফল্যের পর বড় পর্দার বদলে এবার ভিন্ন আঙ্গিকের গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য তিনি নির্মাণ করেছেন ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’, যা আগামী ৬ মে রাত ১২টায় মুক্তি পেতে যাচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে এ ফিকশনটির পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র সঙ্গে নামের সাদৃশ্য থাকলেও নির্মাতা স্পষ্ট করেছেন, এর গল্প ও ভাবনা সম্পূর্ণ স্বতন্ত্র ও ভিন্ন প্রেক্ষাপটের। শিপরা দেবনাথের মূল গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম নিজেই।
গল্পের কেন্দ্রে রয়েছেন একজন অটোরিকশাচালক বায়েজিদ এবং একজন নবীন ঔপন্যাসিক উমা। ভিন্ন সামাজিক অবস্থানের এ দুই মানুষের কথোপকথন এবং জীবন নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিই এই ফিকশনের মূল উপজীব্য। এতে বায়েজিদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং উমা চরিত্রে রয়েছেন বহ্নি হাসান। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের মতে, এটি মূলত দুই শ্রেণির মানুষের অনুভূতি এবং একটি সহজ-সরল মানবিক সম্পর্কের বয়ান, যা সামাজিক ট্যাবুর ঊর্ধ্বে গিয়ে চিত্রায়িত হয়েছে। অটোরিকশা চালকের চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান একে একটি সুপ্ত প্রতিভার গল্প হিসেবে অভিহিত করেছেন।
ইয়াশ ও বহ্নি ছাড়াও এতে অভিনয় করেছেন মনির হাসান খান শিমুল, অশোক বেপারী, প্রণব ঘোষ এবং সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এ ফিকশনটি মূলত জীবনের খণ্ড মুহূর্তের নান্দনিক উপস্থাপন। ব্যাপ্তিতে ছোট হলেও এর গভীরতা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে চরকি ‘খুব কাছেরই কেউ’, ‘গ্যারাকল’, ‘অন্ধ বালক’ ও ‘টিফিন বক্স’ এর মতো দর্শকপ্রিয় ফ্ল্যাশ ফিকশন মুক্তি দিয়েছে।

মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলে, যা বললেন পরিচালক
‘স্বামী নয়, গোবিন্দর মতো ছেলে চাই’