শিরোনাম

বলিউড অভিনেতা ভরত কাপুর মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেতা ভরত কাপুর মারা গেছেন
বলিউড অভিনেতা ভরত কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডের এক সময়ের অত্যন্ত পরিচিত ও দাপুটে অভিনেতা ভরত কাপুর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে মুম্বাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে অভিনেতা অবতার গিল বলেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ভরত। গত তিনদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। তার একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল।

থিয়েটারে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের সূচনা ভরত কাপুরের। গত শতকের সাতের দশকে হিন্দি সিনেমাতে হাতেখড়ি তার। তাকে রূপালি পর্দায় নিয়ে আসেন দেব আনন্দের ভাই চেতন আনন্দ। পরবর্তী প্রায় তিন দশক নিয়মিত নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ভরত কাপুরের জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে- নুরি, রাম–বলরাম, লাভ স্টোরি, বাজার, গুলামি, আখরি রাস্তা, সত্যমেব জয়তে, স্বর্গ, খুদা গাওয়া, রং ইত্যাদি।

সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন ভরত কাপুর। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া ।

/এসবি/