ভ্যারাইটির সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকা প্রকাশ করেছে। এতে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান। সাময়িকীটি সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাটিকে তার প্রতিনিধিত্বশীল কাজ হিসেবে উল্লেখ করেছে।

তালিকার শীর্ষ স্থানে রয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট। যথাক্রমে তৃতীয়, চুতর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন এবং ক্যাথরিন হেপবার্ন। সেরা দশে আরও রয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।

তালিকায় ৯২ নম্বরে রয়েছেন শাহরুখ খান। তার পরের স্থান অর্থাৎ ৯৩ নম্বরে রয়েছেন হোয়াকিন ফিনিক্স। এছাড়া নিকোলাস কেজ ৮৯, কেট উইন্সলেট ৮৪, এমা স্টোন ৯৪ এবং জেনডায়া রয়েছেন ৯৮ নম্বরে।
ভ্যারাইটির তালিকায় শাহরুখ খান ছাড়া বলিউডের আর কোনো তারকা জায়গা পাননি। তবে এবারই প্রথম নয়, এর এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন তালিকায় জায়গা পেয়েছেন শাহরুখ। ২০২২ সালে এম্পায়ার ম্যাগাজিনের পাঠকদের ভোটে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা পান বলিউড বাদশাহ। সেখানেও একমাত্র ভারতীয় ছিলেন তিনি। এছাড়া ২০২৩ সালে টাইম সাময়িকী তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে।

আশির দশকের শেষ দিকে টেলিভিশন সিরিজ দিয়ে অভিনয়জীবন শুরু করেন শাহরুখ। পরে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর তিন দশকের বেশি সময় ধরে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাবের কারণে ‘কিং খান’ ও ‘বলিউড বাদশাহ’ নামে পরিচিতি পেয়েছেন শাহরুখ।

শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’ মুক্তির অপেক্ষায় রয়েছে। জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। এতে শাহরুখের মেয়ে সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হচ্ছে। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

৩ মিনিট ৪২ সেকেন্ডে শাহরুখ-দীপিকার ঝড়