কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক: আলিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক: আলিয়া
আলিয়া ভাট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে তার দাম্পত্যজীবন নিয়ে সামাজিকমাধ্যমে নানা সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এমনকি তাদের সম্পর্ককে ‘অসম দাম্পত্য’ হিসেবে উল্লেখ করে আলিয়াকে পরিস্থিতির শিকার বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে অপরিচিত মানুষের এমন ধারণাকে অপমানজনক বলে মনে করেন অভিনেত্রী।

আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের ছবি
আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের ছবি

২০২২ সালে আলিয়া ও রণবীর কাপুরের বিয়ে হয়। সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা নিয়ে এক আলাপচারিতায় দাম্পত্যজীবন ঘিরে চলা জল্পনা নিয়ে কথা বলেন আলিয়া। তিনি বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের মন ও হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করি। তাই এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে এমন আলোচনা কেন হয়, সে বিষয়েও নিজের ধারণা তুলে ধরেছেন আলিয়া।

রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো কোনো চেষ্টা ছাড়াই যখন মনে হয়, কেউ আপনাকে বুঝতে পারছে। কিছু না বললেও যখন মনে হয়, আপনার কথা শোনা হচ্ছে। আমার কাছে রণবীর তেমনই, আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম।’

শাড়িতে বাঙালিয়ানা সাজে অভিনেত্রী
শাড়িতে বাঙালিয়ানা সাজে অভিনেত্রী

এর আগে ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, তর্কের সময় তার গলার স্বর চড়া হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। মন খারাপ থাকলেও আচরণে নম্রতা বজায় রাখা জরুরি বলে মনে করেন তার স্বামী। এ কারণে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন আলিয়া। তার ওই মন্তব্যের পর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই স্বামীকে খুশি রাখতে অভিনেত্রীকে কি সব সময় নিজের আচরণ বদলাতে হয় কি না এমন প্রশ্ন তোলেন।

/জেএইচ/