শচীনকন্যা সারার সঙ্গে সানি দেওলের ছেলের বিয়ের গুঞ্জন, যা জানা গেলো

বিনোদন ডেস্ক

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে বলিউড অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের বিয়ের কথা চলছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশটির সিনে ও ক্রিকেট অঙ্গনে তোলপাড় চলছে।
সারা ও রাজবীরের সম্পর্ক নিয়ে জল্পনা অনলাইনে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া পোস্টগুলোতে বলা হয়, তারা আগামী বছর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। কিছু পোস্টে এও দাবি করা হয়েছে, রাজবীর সারাকে দামী উপহার পাঠাচ্ছিলেন, যা অনলাইন আলোচনাকে আরও উস্কে দেয়।

এ নিয়ে যখন ভারতের দুই অঙ্গন তোলপাড়, তখনই জানা গেলো এর সত্যতা। এটি নিছক গুঞ্জন। এর মধ্যে সত্যতার কোনো অবকাশ নেই বলে জানিয়েছে টেন্ডুলকারের পরিবারের সঙ্গে সম্পর্কিত দুটি সূত্র।

সূত্রটি এসব দাবিকে বাস্তব তথ্য হিসেবে গ্রহণ করার বিষয়ে সতর্ক করেছে। অত্যন্ত জোরালোভাবে বিষয়টি অস্বীকার করে তারা বলেছে, শচীনকন্যার সঙ্গে যার নাম জড়ানো হচ্ছে, তার সঙ্গে সারার দেখাই হয়নি। সে অবিবাহিত এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত।
গুজব প্রথমে রেডিটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। পরে অন্যান্য জায়গায়ও ব্যাপকভাবে প্রচারিত হয়। তবে, সারা কিংবা টেন্ডুলকার বা দেওল পরিবার কেউই এই সম্পর্ক বা বিয়ের পরিকল্পনার কথা নিশ্চিত করেনি।
এর আগে ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে শচীন কন্যা সারার প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে অনেক আগেই তাদের সম্পর্ক ভেঙে গেছে বলে জানা যায়। এরপর রাজবীরের সঙ্গে সারার বিয়ের জল্পনা নতুন করে আলোচনায় আসে।

শচীন টেন্ডুলকারের মেয়ে হলেও সারা সামাজিকমাধ্যমের পরিচিত মুখ হিসেবে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। ফ্যাশন, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ ও নানা অনুষ্ঠানে উপস্থিতির কারণে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। রূপবতী হওয়ার কারণে বলিউডে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন অনেক। তবে তার অভিনয়ের প্রতি কোনো আগ্রহ নেই।
এদিকে, সানি দেওলের ছেলে রাজবীর দেওল বলিউডের সিনেমায় কাজ করেছেন। অবনীশ এস বারজাতিয়া পরিচালিত রোমান্টিক ছবি ‘দোনো’ দিয়ে রাজবীর বলিউডে অভিষেক করেন।
সূত্র: গালফ নিউজ, এনডিটিভি

বলিউডে অভিষেকের গুঞ্জন; যা বললেন সারা টেন্ডুলকার