শিরোনাম

দুই শিল্পীর পাশে সেভ আওয়ার কালচার

বিনোদন ডেস্ক
দুই শিল্পীর পাশে সেভ আওয়ার কালচার
অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ও সংগীতশিল্পী মুজিব পরদেশীর হাতে চেক হস্তান্তর করছেন সেভ আওয়ার কালচারের নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

শারীরিকভাবে অসুস্থ অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ও সংগীতশিল্পী মুজিব পরদেশীরকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে ‘সেভ আওয়ার কালচার’ (এসওএস)।

মঙ্গরবার (১০ মার্চ) বনানীতে সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানে শিল্পীদের হাতে ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনির। এছাড়াও ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও চীনা ভাষার অধ্যাপক আব্দুর রহিম সাগর, সংগঠনের সদস্য লেখক ও গবেষক মিজানুর রহমান প্রমুখ।

সেভ আওয়ার কালচারের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, ‘প্রায় এক দশক আগে প্রতিষ্ঠিত এই সংগঠন মাঝে কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর বর্তমানে নতুন নির্বাহী কমিটির মাধ্যমে পুনরায় যাত্রা শুরু করেছে। আমাদের মূল উদ্দেশ্য হলো সামাজিক ও সাংস্কৃতিক কাজ করা, মানুষকে সুস্থ বিনোদন দেওয়া এবং অসুস্থ ও দুস্থ শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করা।’

তিনি আরও জানান, ‘ভবিষ্যতে একটি স্থায়ী কার্যালয়ের পরিকল্পনা রয়েছে আমাদের। যেখানে গান, নাচ ও নাটকের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা থাকবে।’

/জেএইচ/