নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী আইএমএফ

সিটিজেন ডেস্ক

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে আইএমএফ-এর সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দেন তিনি।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে ম্যাক্সিম ক্রিশকো বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে আইএমএফ-এর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে।
তিনি উল্লেখ করেন, নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নতুন মেয়াদে সরকারের গৃহীত বিভিন্ন অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে আইএমএফ একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন সরকার গঠনের পর আইএমএফ-এর এই সৌজন্য সাক্ষাৎ এবং ইতিবাচক অবস্থান বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং খাতের সংস্কারে আইএমএফ-এর এই অব্যাহত সমর্থন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও আইএমএফ-এর সঙ্গে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় রাখার এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়েছে।