ফাইনালে পার্থক্য গড়ে দিতে আনন্দিত বুমরা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কঠিন মুহূর্তে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুমরা। শেষ তিন ওভারে ৪৫ রান প্রয়োজন ইংল্যান্ডের, তখন ১৮তম ওভারে বল হাতে নিয়ে মাত্র ৬ রান দেন তিনি! রান বন্যার ম্যাচটি ৭ রানে জিতে ফাইনালে ওঠে ভারত।
শিরোপা নির্ধারণী ম্যাচেও নায়ক বুমরা। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার ৪ উইকেট নিয়ে জেতেন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
দলের সাফল্যের সঙ্গী হতে পেরে আনন্দের শেষ নেই বুমরার। গত রবিবার ফাইনালের পর বিসিসিআই টিভিতে কথা বলেন বুমরা, যা প্রকাশ করা হয় আজ বৃহস্পতিবার (১২ মার্চ)।
সেখানে বুমরা বলেন, ‘আমি সবসময় কঠিন কাজ করতে চেয়েছি। আর এই কারণেই ক্রিকেট খেলছি। ক্রিকেট খেলা শুরু করার কারণও একই। ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারলে ভীষণ আনন্দিত হই। আমার কাছে এর চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে বসে ভারতের হার দেখেছিলেন বুমরার পরিবার। এবার সাফল্যের সাক্ষী তারা।
বুমরা বলেন, ‘আমার ছেলে এখানে এসেছে। গতবারও সে এখানে ছিল, এবারও আছে। মা এসেছেন-সত্যিই মুহূর্তটা দারুণ। চক্র পূরণের মতো কিছু হয়েছে কিনা জানি না। তবে আমি অনেক খুশি।’
২০২৪ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কারিগরদেরও একজন ছিলেন বুমরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে দুর্দান্ত বোলিংয়ে ভাগ্য গড়ে দেন তিনি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা নিয়ে বলেন, ‘পরপর দুটি বিশ্বকাপ জয় সচরাচর ঘটে না। আমি সত্যিই কৃতজ্ঞ, সৃষ্টিকর্তা অনেক দয়ালু, কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।’