সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে তারা সংসদের অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন।
সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), আব্দুল মঈন খান (নরসিংদী-২), মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) এবং এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২)।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। পরে রাষ্ট্রপতি তাদের শপথ পড়ান।
এরপর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কক্ষে এক বৈঠকে সভাপতি মণ্ডলীর সদস্যদের মনোনীত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীসহ সংসদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।