শিরোনাম

স্পিকারের কাছে ইনসাফ চাই: বিরোধী দলের নেতা

নিজস্ব প্রতিবেদক
স্পিকারের কাছে ইনসাফ চাই: বিরোধী দলের নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান। ছবি: বিটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের কাছে ইনসাফ প্রত্যাশা করেছেন বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না– এমনটাই প্রত্যাশা বিরোধী দলের।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে অভিনন্দন জানান এবং সংসদ পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, আজকের সংসদ ‘জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় মানুষের একমাত্র স্লোগান ছিল– ‘উই ওয়ান্ট জাস্টিস’। এ সংসদের মাধ্যমে সেই ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্পিকারকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন,আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে স্পিকারের কাছে কেবল ইনসাফই প্রত্যাশা করা হচ্ছে।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, সংসদে অনেক তরুণ নেতা রয়েছেন। এ প্রসঙ্গে নিজেকেও তরুণ বলে উল্লেখ করেন তিনি। বক্তব্যের শেষে আবারও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান উচ্চারণ করেন বিরোধী দলের নেতা।

/এসএ/