শিরোনাম

নবম শ্রেণি পর্যন্ত ৩ বার ফেল করেন অক্ষয় কুমার

সিটিজেন ডেস্ক
নবম শ্রেণি পর্যন্ত ৩ বার ফেল করেন অক্ষয় কুমার
অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। নিজের জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন তিনি। এবার নিজের বন্ধু ও স্কুলজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা।

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘হুইল অব ফরচুন’ শোতে এসব কথা বলেন তিনি। শো চলাকালে দর্শকের আসন থেকে নিজের শৈশবের বন্ধু জিনেশকে পরিচয় করিয়ে দিতে গিয়ে অক্ষয় বলেন, ‘আমরা কেজি থেকে একসঙ্গে পড়েছি। আর কেজি থেকে নবম শ্রেণির মধ্যে আমরা তিন-তিনবার ফেল করেছি।’

পড়াশোনার চেয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই বেশি আগ্রহ ছিল বলে জানান খিলাড়ি খ্যাত এ অভিনেতা। এরপর বন্ধুকে খোঁচা দিয়ে অক্ষয় বলেন, ‘তুমি কেন ফেল করলে? আমার সঙ্গে সময় কাটানোর জন্য।’

তার এই মজার মন্তব্যে পুরো সেটজুড়ে হাসির রোল পড়ে যায়।

যদিও তিনি পড়াশোনায় ভালো করতে পানেনি, তবে সেই ব্যর্থতা তাকে থামাতে পারেনি। বরং জীবনের ভিন্ন পথে এগিয়ে গিয়ে তিনি কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শন পরিচালিত তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদব।

প্রথমে ছবিটি ১৫ মে মুক্তির কথা থাকলেও বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর সম্ভাব্য প্রভাবের কারণে মুক্তির তারিখ এগিয়ে এনে ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/