এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, নেপথ্যে কী

চট্টগ্রাম সংবাদদাতা

অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ওই ভবনে অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অনলাইনে প্রতারণার অভিযোগে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিইউ) একটি দল ও থানা-পুলিশ ওই ভবনের ৮ তলায় অভিযান চালায়। সেখান থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৭০টি ডিভাইস উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, বিষয়টি অনলাইনকেন্দ্রিক। এজন্য বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে বিভিন্ন বিষয় পরীক্ষা-নিরীক্ষা করছেন। অভিযান শেষ হওয়ার পর যাচাই-বাছাই করে বিস্তারিত তথ্য জানানো হবে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
এর আগে গত ৩ সেপ্টেম্বর অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ৫ জন চীন ও একজন তাইওয়ানের ছিল। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।

কক্সবাজারে ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক