শিরোনাম

বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম
ক্রুড অয়েল

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় বিশ্বব্যাপী সরবরাহ বাড়বে, এমন খবরে আবারও জ্বালানি তেলের দাম কমেছে। বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৬.৭১ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭২.৮৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দর প্রায় ১ শতাংশ কমে মার্চের শুরুর দিকের সর্বনিম্ন স্তরে পৌঁছেছিল।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের শুরুতে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর ফলে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা চুক্তির ফলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিয়েছে তেহরান। এতে গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। বিশ্বের জ্বালানি পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে হয়ে থাকে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

/জেএইচ/