তেলের দাম বেড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

তেলের দাম বেড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ আরও তীব্র হতে পারে, এমন আশঙ্কা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেনদেন শেষে ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে। দিনের লেনদেন একসময় ১১৮ ডলারেও উঠেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১০৪ ডলার ১২ সেন্ট।
অক্টোবর মাস শেষে ব্রেন্টের দাম ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কার-সংক্রান্ত একাধিক ঘটনা সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দিনের মধ্যে সুপারট্যাঙ্কার সংশ্লিষ্ট চারটি ঘটনা ঘটেছে। তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষের নিষিদ্ধ ঘোষিত পথে চলাচলের সময় দুটি ট্যাঙ্কার মাইনে আঘাত পেয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা তেলের সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাড়াচ্ছে।
সূত্র: আল জাজিরা

আবারও বাড়লো জ্বালানি তেলের দাম