বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম
সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অগ্রগতি হওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।
মঙ্গলবার (২৩ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২০ সেন্ট বা ০.৩% কমে ব্যারেল প্রতি ৭৭.৭০ ডলারে দাঁড়িয়েছে। এন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১২ সেন্ট বা ০.২% কমে ব্যারেল প্রতি ৭৩.৭৪ ডলারে নেমে এসেছে।
এর আগে সুইজারল্যান্ডে প্রাথমিক শান্তি আলোচনার পর যুক্তরাষ্ট্র ইরানকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে। এছাড়া বৃহত্তর চুক্তির অধীনে লেবাননে সংঘাত কমে আসার খবরে সোমবার তেলের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পায়।
আইএনজির বিশ্লেষকরা বলেছেন, ‘হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ক্রমবর্ধমান বৃদ্ধি বাজারের ওপর প্রভাব সৃষ্টি করে চলেছে।’
জাহাজ-ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে, সোমবার প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে দুটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, ‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর অবিশ্বাসের কারণে বাজারে এক ধরনের সংশয় বিরাজ করছে। এর ফলে এখনই তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরবে না, বরং বিলম্বিত হওয়ার সম্ভাবনাই বেশি।’
এদিকে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের মজুত রেকর্ড পরিমাণ কমে গেছে। সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, সংঘাতের জেরে সরবরাহ কমে যাওয়ায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩৩১.২ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে, যা ১৯৮৩ সালের জুনের পর সর্বনিম্ন।
সূত্র: রয়টার্স

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার