আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

সিটিজেন জার্নাল
সিটিজেন জার্নাল
আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
জ্বালানি তেল

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নতুন করে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ ব্যহত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। এতে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে পৌঁছেছে।

একদিকে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা, অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন ট্যাঙ্কার আক্রান্ত হওয়ায় জ্বালানির দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এর এগ সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। তাদের দাবি, দেশটির রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগারসহ আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব হামলার খবরের পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি পথ দিয়ে চলাচলের সময় তিনটি ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সূত্র: রয়টার্স

/জেএইচ/