বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম
জ্বালানি তেল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ইরান কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেওয়ায় পর আবারও কমেছে তেলের দাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে ১০২.১৩ ডলারে নেমে এসেছে।

একইসঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৯ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ৯১.৫৬ ডলারে পৌঁছেছে।

এর আগের সেশনে জ্বালানি তেলের বাজার ৪ শতাংশ বৃদ্ধি পায়। তবে সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত বলে জানায় ইরান। এরপর এই দরপতন ঘটে। তবে দুই দেশের মধ্যে কীভাবে সেই সমাধানে পৌঁছানো হবে, তা নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। সংঘাতের কারণে সরবরাহ নিয়ে উদ্বেগের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও তেলের দামে প্রবাব ফেলছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/