শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ককে বহিষ্কার

মৌলবীবাজার সংবাদদাতা

দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইতিপূর্বে সতর্ক করার পরও দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। এর পরিপ্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন তার বহিষ্কারাদেশ কার্যকর করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় সংগঠন নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত প্যাডে এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

যুবদল ছেড়ে স্বেচ্ছাসেবক দলে যোগ দেওয়ায় হত্যাচেষ্টা, কেটে ফেলা হলো পা