নভেম্বরেও বাড়ছে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বরেও বাড়ছে না জ্বালানি তেলের দাম
প্রতীকী ছবি

নভেম্বরে মাসে দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নভেম্বরে মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। নির্ধারিত এ দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

অক্টোবর মাসেও জ্বালানি তেলের এ দাম বহাল রাখা হয়।

/এসবি/