৬ কার্গো এলএনজি কিনবে সরকার

৬ কার্গো এলএনজি কিনবে সরকার
বিশেষ প্রতিনিধি

দেশের গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুরভিত্তিক ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে পাঁচ কার্গো এবং ‘কাতার এনার্জি ট্রেডিং এলএলসি’-এর কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রবিবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়।
এতে জানানো হয়েছে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫০তম সভায় বিপি সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে ০.১৭ ডলার কম দামে কেনার প্রস্তাব অনুমোদন করা হয়।
কাতার এনার্জি ট্রেডিংয়ের কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে জেকেএম সূচকের চেয়ে ০.১০ ডলার কম।
জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রস্তাব পরবর্তী সভায়
একই দিনে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’-এর ৬৮ ধারা এবং 'পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫'-এর ৯৯(২) বিধি অনুযায়ী, প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি ক্রয় পদ্ধতিতে দরকষাকষি এবং স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তি (এসপিএ) ও টার্ম শিট সইয়ের বিষয়ে প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করে প্রস্তাবটি পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ, এ সভায় জেরা গ্লোবাল মার্কেটসের কাছ থেকে নির্দিষ্ট সংখ্যক কার্গো কেনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানি করবে সরকার